দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। এর আগে তিনি নির্বাচন করার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তিনি জানান, সভাপতি পদে বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে তিনি নিজে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে বাপ্পারাজ নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ায় সমীকরণে পরিবর্তন এসেছে।
রুমানা ইসলাম মুক্তি বলেন, বাপ্পা ভাই পারিবারিক কারণে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। তবে আমি ভেঙে পড়ার মতো মানুষ না, অবশ্যই সৎ এবং ভালো একজন প্রার্থীকেই সভাপতি পদে দাঁড় করাবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বাপ্পারাজের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়ই থাকবে।
এদিকে চলচ্চিত্র অঙ্গনের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে বাপ্পারাজের সরে দাঁড়ানোকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে শিল্পী মহলে।
জে আই